Wednesday, 18 February 2026

Flashfeed News

Flashfeed News

Breaking stories, fast

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Published: Wednesday, 18 February 2026

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মধুপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়লের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ইমরান, ইরাদুল মোল্লা, কামরুল শেখ, সাদি শেখ, আনোয়ারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।